বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুর পরও ৮ জনকে বাঁচিয়ে গেলেন যে যুবক!

মানুষ মানুষের জন্য। কিন্তু আমরা কতজন এই কথাটা মেনে চলতে পারি। কিছু মানুষ কিন্তু পারেন। তারা নিজের জন্য নয়, বাঁচেন অন্যের জন্য।

জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও তারা মানুষকে সাহায্য করে যান।

ভারতের কেরালের যুবক অনুজিথ এমনই একজন মানুষ ছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অনুজিথ। কিন্তু এই ছোট জীবনে তিনি বাঁচিয়ে গিয়েছেন কয়েকশো প্রাণ।

এমনকি, মৃত্যুর পরও তিনি আটজনকে নতুন জীবন দিয়ে গিলেন।

গত ১৪ জুলাই কেরলের কোট্টারকারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন অনুজিথ। এরপর তাকে চিকিৎসার জন্য তিরুবনন্তপূরমে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনুজিতের ব্রেন ডেড ঘোষণা করেন চিকিতসকরা।

কিন্তু মৃত্যুর আগেই অনুজিথ স্ত্রী ও বোনকে তার অঙ্গদানের ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন।
সেই মতো অনুজিথের হৃদপিন্ড, কিডনি, অন্ত্র, চোখ, লিভার, ও হাত অন্যের শরীরের প্রতিস্থাপন করা হয়।
৫৫ বছর বয়সী সানি থমাস নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অনুজিথের হৃদপিন্ড। নতুন জীবন পেয়েছেন সানি থমাস।
আর এভাবেই এই পৃথিবীতে না থেকেও রয়ে গেলেন অনুজিথ।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী