বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জলবায়ু সাংবাদিকদের সম্মাননা প্রদান

জলবায়ু পরিবর্তন বিষয়ক সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার শ্যামনগরে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, একশনএইডের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব, প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকী এবং মনিটরিং ও লার্নিং অফিসার জিহান সোহানা নাবী।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু সংকট আজ আর শুধু একটি পরিবেশগত ইস্যু নয়—এটি এখন মানবিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। কার্বন নিঃসরণ, শিল্পবর্জ্য ও কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষভাবে পড়ছে উপকূলীয় জনপদে, যার অন্যতম শ্যামনগর। এমন বাস্তবতায় স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল প্রতিবেদন এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ শুধু সমাজকে সচেতনই করে না, বরং রাষ্ট্র ও নীতিনির্ধারকদেরও দিকনির্দেশনা দেয়।
অনুষ্ঠানের শেষপর্বে সম্প্রতি জাতীয় দৈনিকে প্রকাশিত উল্লেখযোগ্য জলবায়ুবিষয়ক রিপোর্টারদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননায় ভূষিত হন সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির (দৈনিক সমকাল), অনাথ মন্ডল (দৈনিক ইত্তেফাক) ও বেলাল হোসেন (দৈনিক আমাদের সময়)। উপস্থিত সবার করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান ও সুলতান শাজাহান। তারা বলেন, তথ্য-নির্ভর সাংবাদিকতা শুধু সত্যকে তুলে ধরে না, বরং সমাজ পরিবর্তনের চালিকাশক্তি হিসেবেও কাজ করে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, জলবায়ু সাংবাদিকতাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার