শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপি নেতা গাজী আক্তারুলের

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম।

বুধবার বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারে বিভিন্ন স্তরের ব্যাবসায়ীদের দোকানে গিয়ে ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কিত আলাপকালে বিভিন্ন ব্যাবসায়ীরা তাকে জড়িয়ে ধরেন ও আগামী দিনে কলারোয়া উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার অনুরোধ করেন এবং তাকে আগামী দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তার সাথে ছিলেন কলারোয়ার ০৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধাঃ সম্পাঃ সোহরাব হোসেন, যুগ্ম সাধাঃ সম্পাঃ মতিউর রহমান, তুলসীডাঙ্গা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর সার্চ কমিটির সদস্য মাস্টার সালাউদ্দিন ফারুক, রবিউল ইসলাম, কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধাঃ সম্পাঃ আঃ আজিজ বাবু, বাবুলি, মুকুল, কাজীরহাটের আনিসুর, নাজমুল, ঈমান, তারেক, সামছুর, স্বাক্ষর, কামাল, নাহিদ, রাহুলসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা