মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রায় ১২কেজি রূপার গহণা উদ্ধার, ভ্যান চালক আটক

কলারোয়ায় প্রায় ১২কেজি রূপার গহণা উদ্ধার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে পৌরসদরের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে এগুলো উদ্ধার হয়।

৯টি প্যাকেটে মোড়ানো উদ্ধার হওয়া রূপার গহণার ওজন ১১ কেজি ৭’শ গ্রাম। সেগুলো সীমান্ত এলাকা থেকে আসা একটি ভ্যানে থাকা বাজারের ব্যাগের মধ্যে ছিলো।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪৫) কে পুলিশ আটক করেছে। সে কেঁড়াগাছি গ্রামের আশরাফ ঢালীর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল সংলগ্ন বঙ্গবন্ধু মহিলা কলেজের সামানে কলারোয়া-গয়ড়া সড়কের ওই স্থানে একটি ভ্যানে থাকা বাজারের ব্যাগ থেকে ৯টি প্যাকেটে মোড়ানো ১১ কেজি ৭’শ গ্রাম রূপার গহণা উদ্ধার করা হয়। ভ্যানটি কলারোয়ার দিকে আসছিলো। ভ্যান চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

তিনি আরো জানান, ‘ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি তাকে ওই ব্যাগটি দিয়েছিলো কলারোয়া নিয়ে যাওয়ার জন্য।’

এদিকে, উদ্ধার হওয়া রূপার গহণার মধ্যে বিপুল সংখ্যক চেইন ও ২০ জোড়া বালা রয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য ৯লাখ ৩৬হাজার ৫’শ টাকার মতো।

অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হারান চন্দ্র পাল, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই রাকিবুল, এএসআই আলাউদ্দীনসহ কলারোয়া থানা পুলিশের একটি টিম।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি