বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘কৃষক দলগঠন’ মিটিং

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রামীণ ভাবে কৃষকদের সাফল্য ছড়িয়ে দিতে শুরু হয়েছে নিয়মিত ‘কৃষক দলগঠন’ মিটিং। আর এই কাজটি করে যাচ্ছেন কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে কৃষক আব্দুস সাত্তার সানা। তিনি ২০০৯ সাল থেকে প্রথমে কৃষি কাজ শুরু করেন। তার পরে এই কাজে সাফল্য অর্জন করে গড়ে তোলেন এলাকায় সবজি সামারোহ মাঠ। শুধু তাই নয় একটু একটু করে মৎস্য ঘের, গরু-ছাগলের খামার গড়ে তোলেন এলাকায়। সেই সাথে মেয়ের বিয়ে দেন। সাথে ছেলেটির একটি মুদিখানার দোকান করে দেন। মাঠে চাষকৃত জমি ক্রয় করেন। তাছাড়া কৃষি জমি বন্ধক রাখেন। সব মিলে তিনি এখন স্বাবলম্বী। এর পরে এলাকায় শুরু করেন কৃষক প্রেমিক দলগঠন। সাথে শুরু করেন নিয়মিত কৃষি পরামর্শ মিটিং ও সমাবেশ। সাথে সাথে শুরু করেন এলাকায় সামাজিক ও স্বেচ্ছাশ্রম কাজও। তিনি সম্প্রতি যুগিখালী ইউনিয়নের ওফাপুর মাঠপাড়া মাঝের খাল-দৈর্ঘ:-১৬৮০মি. প্রস্থ:-২৫ ফুট, গভীরতা-৮ ফুট নিজের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খাল পুন:সংস্কার করণ করেছেন। তার নিয়মিত মিটিং ও পরামর্শ পেয়ে এলাকার সাধারণ কৃষকরা শুরু করেছে মাঠের পর মাঠ সবজি চাষ। বর্তমানে যুগিখালী ইউনিয়ন কৃষিতে উর্বর।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত