বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপরে। আমাদের দেশের সাধারণ শিক্ষা মানুষদেরকে মানুষ বানাতে ব্যর্থ হয়েছে বিধায় আমাদেরকে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন রবের নামে যে পড়া হবে সেটাই হবে কল্যাণ ও কার্যকর।”

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিল তাফসীর সবক দান ও আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের দেশটাকে আমরা ইসলামি শিক্ষা দিয়ে সাজাই, আমাদের প্রতিষ্ঠানগুলো সাজাই নৈতিকতার বলয়ে তাকওয়া দিয়ে। তাহলেই আমাদের প্রত্যাশিত জাতি আমরা উপহার দিতে পারব।”

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে সবক দেন আগড়দাড়ী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুফতি মুহাদ্দিস মোঃ রবিউল বাশার।

অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমদ, কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল বারী, প্রধান অতিথি’র প্রোটোকল অফিসার প্রফেসর মোঃ গোলাম আজম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আহমদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম, রহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, বসতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহুরুল ইসলাম, কামারালি দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ ওসমান গনী, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কামরুজ্জামান, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মুজিবর রহমান, বসন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুর ইসলাম, সিংহলাল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আব্দুল মুনায়েম, জেআর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মো: একেএম কোরবান আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক শাজাহান কবির, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা