রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে পা ভেঙ্গেছে গৃহবধূর!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে গৃহবধূর পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর পল্লীতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ ওই এলাকার আব্দুল আজিজের স্ত্রী আয়শা খাতুন (৩০) সাংবাদিকদের জানান, দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে বাঁশ, লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ পা ভেঙে দিয়েছে একই এলাকার মৃত রহিম মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও আইজুল ইসলাম, মৃত কুরবান কারিগরের ছেলে রবিউল ইসলাম, মৃত রহিমের ছেলে গ্রাম ডাক্তার আজিজুল ইসলাম, মৃত আহম্মাদ কারিগরের ছেলে মোস্তফা কারিগর, নুর মোহাম্মদ গাজীর ছেলে আফসার গাজীসহ তাদের দলবল।

এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মারাত্মক জখম ওই গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব