শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তণ মন্ত্রী ডা. আফতাবুজ্জামান।
ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের পরামর্শ সেবা প্রদান করা হয়।
এসময় ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে বিনামূলে চক্ষু রোগী দেখেন এবং পরামর্শ সেবা প্রদান করেন ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. আফতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ও ঢাকা বারডেম হাসপাতালের আই কনসালটেন্ট ডাঃ খুরশীদ জামান।
এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস রোগী দেখেন এবং পরামর্শ সেবা প্রদান করেন ঢাকা বারডেম হাসপাতালের (মেডিসিন ও নিউরো মেডিসিন) ডাঃ এহসান মাহমুদ।
এসময় ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতেও ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে সাতক্ষীরায় গরীব ও অসহায় রোগীদের জন্য ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন