শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ী মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী: সাতক্ষীরার ফিংড়ী মজিদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় মাদ্রাসার সিদ্দিকীয়া ভবনের তৃতীয় তলায় এ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। তিনি পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন। এছাড়া সহকারী অধ্যাপক আলহাজ্ব আব্দুল মালেক হাদিস থেকে দারস পেশ করেন।

আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল মতিনসহ সম্মানিত শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— কুরআনের দারস থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। পাশাপাশি কুরআনের আইন প্রতিষ্ঠায় প্রত্যেককে ভূমিকা রাখতে হবে। যারা এ কাজে আত্মনিয়োগ করবে, আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার রেখেছেন।

পরিশেষে প্রধান অতিথির বিশেষ দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব