শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর ইউএনও’র সাথে সাংবাদিক কল্যাণ পরিষদের সাক্ষাৎ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোয়াইব আহমেদ বদলি জনিত কারণে সাতক্ষীরা থেকে বিদায় নিয়েছেন।
পদোন্নতি জনিত এ বদলিতে তাঁর নতুন কর্মস্থল হচ্ছে প্রথম সচিব (শ্রম), বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ইউএনও শোয়াইব আহমেদের সততা, মেধা, কর্মদক্ষতা ও সর্বস্তরের মানুষের সাথে তাঁর আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন