রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুশাখালী ফুটবল টুর্নামেন্টে ঘোনা চ্যাম্পিয়ন

কে‍ঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : সাতক্ষীরা কুশখালি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে, আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ঘোনা ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।

টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ঘোনা ফুটবল একাদশ চার –দুই গোলে চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্সআপ দল কে ১৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন জাফরুল্লাহ খান চৌধুরী সামু তাকে সহযোগিতা করেন,একে আজাদ ও নাজমুল‌ হুদা।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, সাবেক চেয়ারম্যান বি এম আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম আবুল বাশার, আসাদুজ্জামান মিন্টু ,মাস্টার রাশেদ আলী, আনোয়ার হোসেন ,কামরুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, আব্দুস সালাম বিশ্বাস, আমিনুর রহমান প্রমুখ। হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

ধারাভাষ্যে ছিলেন খায়রুজ্জামান ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ