রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা যুব দলের আহবায়ক এইচ আর মুকুল এর সভাপতিত্বে এবং সাবেক জেলা যুব দলের সাংহঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহীন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, সাবেক জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ শাহরিয়ার হাসিব, দেবহাটা উপজেলা যুব দলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, ১নং যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, রবিউল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুব নেতা সোহাগ, দেবাশীষ চৌধুরী, তরিকুল ইলমাম কল্লোল, কাজী রাছিউল করিম রোমান, সানু, আশরাফ প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সবার শেষে শহরের নিউমার্কেটের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ