শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শার্শা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়।

র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, ডাক্তার আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মহিদ হোসেন এবং কায়বা ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল মান্নান, মাসুদ, মজনু, ইমরান প্রমুখ।

র‍্যালিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বাগআঁচড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন