বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে এই খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

খেলায় শিক্ষক মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ০৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী কাজী আলাউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য আমিনুর রহমান মিনু,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ, সাধারণ সম্পাদক শওকত হোসেন,খাজরা ইউনিয়নের সাবেক সভাপতি বোরহান উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক ইউনুস আলী, বড়দল ইউনিয়নের সাবেক সভাপতি আজাহার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় একদিকে ছিলেন, কালিগঞ্জ উপজেলার পি.ডি.কে. মিতালী সংঘ ফুটবল একাদশ বনাম আশাশুনি উপজেলার পিরোজপুর ইমরান ফুটবল একাদশ।

খেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ০৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, মাদককে না বলি খেলাকে হা বলি, বর্তমান যুবসমাজ বিভিন্ন গেমে আসক্ত হয়ে যাচ্ছে, তাই বেশি বেশি করে এ ধরনের খেলার আয়োজন করে যুব সমাজকে খেলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।

এ সময় তিনি আরো বলেন বিএনপির উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করে, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুলসংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন।

খেলা ১০ মিনিটে কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘের আবদুল্লাহ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যাই। শেষ পর্যন্ত ১-০ গোলে পিরোজপুর ফুটবল একাদশ হারিয়ে কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ জয়লাভ করে। খেলায় হাজার হাজার নারী পুরুষ দর্শক খেলাটি উপভোগ করেন। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম ও মফিজুল ইসলাম শারাফাত।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ