শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দোতলায় সাতক্ষীরা জেলার ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতি ঢাকা ও সিলেট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম এ ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন পল্টু, খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির, ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ইভেন্ট প্লাস সাতক্ষীরা প্রোপাইটার মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কুদ্দুস, সহসভাপতি মো. শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (বুলি), সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক মো. শামীম হোসেন, ক্রীড়া সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল জলিল ও তুফান ডেকোরেটর প্যালেসের স্বত্বাধিকারী তামান্না তাসলিম প্রমুখ। আলোচনা সভার পূর্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

এসময় ডেকোরেটর মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু ও কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বাবুল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন