বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারণে দুইটি ক্লিনিক সিলগালা

যশোর সিভিল সার্জনের ঝটিকা অভিযানে জেলার শার্শা উপজেলার নাভারণে স্বাস্থ্য বিভাগের অনুমতি ও লাইসেন্স ছাড়াই চালানোর অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারে অবস্থিত এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিকে যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন ঝটিকা অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেন।

দীর্ঘ দুই বছর ধরে স্বাস্থ্য বিভাগের অনুমতি ও লাইসেন্স ছাড়াই এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার গোপনে কাজকর্ম চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যশোর সিভিল সার্জন অভিযান পরিচালনা করে প্রথমে এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার সিল-গালা করে বন্ধ করে দেন। এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ও রুগীসেবার মান অতি নিম্নমানের হওয়ার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পরে তিনি জোহরা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। জোহরা ক্লিনিকে সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি। সেখানেও পরিবেশ ও রুগীসেবার মান অতি নিন্মমানের হওয়ার কারণে তিনি জোহরা ক্লিনিকও সিলগালা করে বন্ধ করে দেন।

যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বলেন, নাভারণের দুইটি ক্লিনিক এ সি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিক রুগীসেবা দেয়ার মত কোন পরিবেশ সৃষ্টি করতে পারেনি এবং লাইসেন্স ছাড়াই গোপনে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দুইটি ক্লিনিকের সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি। প্যাথলজি, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামের বা অন্যান্য বিভাগগুলির পরিবেশ এতই নাজুক অবস্থায় আছে যা একটি ক্লিনিকের জন্য হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের নিয়ম-নীতির ভিতরে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় দুইটি ক্লিনিক সিলগালা মেরে বন্ধ করে দেয়া হলো।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা