বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা তাঁতীদলের ধানের শীষের প্রচার প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান গণসংযোগ ও প্রচারের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী কলারোয়া উপজেলা তাঁতীদলের নেতৃত্বে ধানের শিষের মনোনিত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এর নির্বাচনী প্রচারনা শুরুর পঞ্চম দিন রবিবার মাগরীবের পর থেকে উপজেলা তাঁতীদল এবং ৫নং কেড়াগাছি ইউনিয়ন তাতীদল, বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দমদম বাজার, বালিয়াডাঙ্গা বাজারে ব্যাবসায়ীসহ সর্ব সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুল জলিল, উপজেলা তাতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন তাতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক দমদম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী খতিব, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আশরাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাস্টার শাজাহান কবির।
এছাড়া ইউনিয়ন ও ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ প্রচারনা চালানোর সময় “তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” স্লোগান ধারণ করে বলেন- হাবিবুল ইসলাম হাবিব আপনাদের ভালোবাসা, আস্থা ও সংগঠনের শক্তিতে আবারও মাঠে আছে। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও জয়যুক্ত করতে হবে, আরও বলেন এই ৫নং ইউনিয়ন আগে গোপালগন্জ নামে ক্ষ্যাত থাকলেও এখন বগুড়া নামে সবাই চিনে। এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে হাবিবুল ইসলাম হাবিব বিজয় অর্জন করবেন বলে আমরা আশাবাদী। স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়