শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”

স্বদেশ সংস্থার বাস্তবায়নে”আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এঅঈ)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে -এনগেজ নাউ প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন ২০২৫ উপলক্ষে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভায় স্বদেশ সংস্থার পক্ষথেকে অংশগ্রহন করা হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও স্থানীয় সহযোগী সংস্থা সমুহের অংশগ্রহনে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ – পরিচালক নাজমুন নাহার সহ সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রধান, প্রতিনিধি যুবপ্রতিনিধি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি। উক্ত পক্ষ পালন কর্মসূচীতে সাতক্ষীরাতে সম্প্রীতি ঘটে যাওয়া বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিষয় উল্লেখ করেন, যাতে আর কোন নারী ও শিশু নির্যাতন না হয় এবং নারী নির্যাতনের প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বদেশ সংস্থার প্রধান নির্বাহি মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক কল্যান ব্যানার্জী, মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের এডি এসমতারা বেগম, ব্রেকিংদ্য সাইলেন্স এর আঃ মান্নান, সুশিলনের সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্ত পরিচালক বজলুল হুদা, প্রতিবন্ধি সংস্থার আশিক বিল্লাহ, আবুল কালাম, মহিলা অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, যুব প্রতিনিধি হৃদয় মন্ডল, নারী ফুটবল খেলোয়াড় উর্মি খাতুন, হাসনা হেনা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন