মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেদের সংখ্যালঘু ভাববেন না: সাতক্ষীরায় কালিপূজায় ধানের শীষের আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি: শ্রী শ্রী বাৎসরিক কালি পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গা কালি মন্দিরে বাজুয়ারডাঙ্গা গ্রামবাসী ও যুব সংঘের আয়োজনে মন্দির কমিটির সভাপতি ননী ভূষণ মাখালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু ধর্মালম্বীদের সংখ্যালঘু ভাবার কোন সুযোগ নেই, আপনারাও এদেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়।
আপনারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন, সবাই এই মাটিরই সন্তান ও নাগরিক। এই মাটির ওপরই আপনাদের অধিকার। কেনো সংখ্যালঘু বলেন নিজেদের? কালি পূজায় আগত হিন্দু ধর্মালম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।
বাজুয়ারডাঙ্গা কালি মন্দির এলাকায় জমে উঠেছে কালী মেলা। প্রতিবছরের ন্যায় এ বারো শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বাজুয়ারডাঙ্গা কালি মন্দিরের শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা। এই উপলক্ষে কালি পূজা ও মেলায় হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে।
অপরদিকে রাতে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে পূজার অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল