কলারোয়ায় সিংগা হাইস্কুলে ফলাফল প্রকাশ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের বিদায় সংবর্ধনা


কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২৫’র ফলাফল প্রকাশ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১২টার দিকে স্কুল চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেবিন নাহার।
স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে আরো অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্য: শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, ভ্যেনু স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলী, অভিভাবক কবি আয়ুব হোসেন, প্রাক্তন ছাত্র ফয়সাল হোসেন, প্রাক্তন ছাত্র স্বাধীন, শিক্ষার্থী লামিয়া খাতুন ও নাজিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্য: শিক্ষা অফিসার হারুন আর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আয়ুব হোসেন, আব্দুল মাজেদ, আ: রফিক, অভিভাবক নুরুল আমিনসহ সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ, অভিভাবক, সূধি ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিসহ সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।
পরে স্কুলের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী ও ব্যক্তিগতভাবে সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
সব শেষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এদিকে অনুষ্ঠান স্থলে উপজেলা নির্বাহী অফিসার জেবিন নাহারের উপস্থিতিতে সর্ব-সাধারণ বা সম্মানিত ভোটারদের অবহিত করতে গণভোটের (হাঁ-না) ভোটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

