শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে।

আটককৃত আসামীরা হলেন, ১. প্রশান্ত সরকার (৫৬) সে বৈকরঝুটি এলাকার মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে, ২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার, ৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী, ৪. সেলিম রেজা (৩২), পিতা-আঃ গফুর সরদার, সর্ব সাং-বৈকরঝুটি, ৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার, ৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার, উভয় সাং-শোভনালী। জুয়ার আসর থেকে পালিয়ে যায়, মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী। জুয়ার আসর হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (ক) ৫২ (বায়ান্ন) পিস বিভিন্ন রংয়ের তাস (খ) বাংলাদেশী সর্বমোট ১,০৬০/-(একহাজার ষাট) টাকা।

আশাশুনি থানা সূত্রে জানা যায়,এসআই (নিঃ)দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপড়া ব্রীজে অবস্থানকালে আশাশুনি থানাধীন শোভনালী সাকিনস্থ মোঃ আশরাফুল (৪০), পিতা-মৃত সবুর সরদার এর চায়ের দোকানের ভিতর টাকা দিয়ে তাস খেলা চলিতেছে। দ্রুত অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা জুয়ার আসর হইতে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আশরাফুল এর দোকানের ভিতর হইতে ৬জন আসামীদেরকে ধৃত করিতে সক্ষম হয়।

শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ঘের ব্যাবসায়ী জানান, আমাদের এলাকায় আজিজুল মেম্বররের নেতৃত্বে কয়েকমাস এই জুয়ার আসর চলছে। আমরা এই মেম্বরের শাস্তির দাবি জানায়। এলকার পরিবেশ ও যুবসমাজ রক্ষা করতে জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনালী চায়ের দোকান থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয় বাকী আসামী পালিয়ে যায়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ধৃত আসামী সহ অজ্ঞাত মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যাার সাধারন ডায়রী নং-১০৪৫।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত