বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনসহ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

গণভোট নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন। ইতোমধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যানার-ফেস্টুন স্থাপন, শিক্ষক সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া গণভোট বিষয়ে শিক্ষকদের সুস্পষ্ট ধারণা ও দায়িত্ব সম্পর্কে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সাব-ক্লাস্টারভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আলীম স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ, ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সরকারি দায়িত্ব পালনে শিক্ষকগণের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কিত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জানুয়ারি ২০২৬ মাসের মধ্যে সকল উপজেলায় এ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রশিক্ষণ চলমান থাকলে সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, গণভোট ২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কোনো ধরনের বিভ্রান্তি দূর করতে সাতক্ষীরা জেলায় জনসচেতনতামূলক সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয়সমূহে গণভোট বিষয়ক প্রচারণা ব্যানার স্থাপন করা হয়েছে। একইসঙ্গে সকল দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষক সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কার্যক্রম আন্তরিকভাবে বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন