বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দুটিসহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে ‘ভুয়া’ চিঠি, সতর্ক করল মন্ত্রণালয়

১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে- এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়ার পর সেটিকে ভুয়া বলে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ছড়িয়ে পড়া ওই তালিকায় সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠানের নামও ছিল।

তালিকায় উল্লেখ ছিল, সাতক্ষীরা জেলার তালা উপজেলার নিজাম উদ্দিন আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেবহাটা উপজেলার দক্ষিণ খেশরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য অনুমোদন পেয়েছে।

পরে ২৭ জানুয়ারি মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক পরিচয়ে স্বাক্ষরিত ১৫ জানুয়ারির ওই পত্রটি সঠিক নয়। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে এলে তারা
পত্রটিকে ভুয়া বলে মন্ত্রণালয়কে অবহিত করে।

উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত নির্দেশনায় মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। পরদিন ২৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে মন্ত্রণালয়ের নির্দেশনাটি পাঠায় এবং উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করতে বলে।

সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া চিঠির কারণে বিভিন্ন এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। যাচাই ছাড়া এ ধরনের তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, “মাঠ পর্যায়ে আমাদের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এ ধরনের ভুয়া চিঠি শিক্ষকদের এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই কেউ যাচাই ছাড়াই এই ধরনের তথ্যের ওপর নির্ভর করবেন না।”

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল