রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাল্টিস্টেকহোল্ডার সংলাপ

সাতক্ষীরা ডিজিটাল রূপান্তরের এ সময়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা বা টিএফজিবিভি একটি ক্রমবর্ধমান সামাজিক ও মানবাধিকারগত উদ্বেগ হিসেবে সামনে এসেছে। বিশেষত নারী ও কন্যাশিশুরা এর ঝুঁকিতে বেশি থাকায় সচেতনতা, প্রতিরোধ ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে সাতক্ষীরায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং অগ্রগতি সংস্থা যৌথভাবে একটি মাল্টিস্টেকহোল্ডার সংলাপের আয়োজন করে ২০ এপ্রিল ২০২৬। সংলাপে ডিজিটাল উন্নয়ন, প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, এর সামাজিক প্রভাব, প্রতিরোধ ও প্রশমন কৌশল এবং করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ আসিফ রহমান। সংলাপটি “Strengthening Resilience against Technology-Facilitated Gender-Based Violence and Promoting Digital Development” স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি-ফেসিলিটেটেড জেন্ডার-বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়হয়। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

সংলাপের শুরুতে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতার ঘটনা অনেক সময় পরিবার ও সমাজে আড়াল করা হয়, বিশেষ করে নারী ভুক্তভোগীদের ক্ষেত্রে। এই নীরবতা ভাঙতে এবং বিষয়টিকে প্রকাশ্যে আলোচনায় আনতে সম্মিলিত উদ্যোগ জরুরি।

বিএনএনআরসির প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান টিএফজিবিভির ধারণা, ধরন, ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি বলেন, ডিজিটাল উন্নয়নকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে প্রযুক্তির অপব্যবহার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, নাগরিক সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে চারজন মনোনীত আলোচক বক্তব্য দেন এবং পরে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা টিএফজিবিভি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো, প্রতিষ্ঠানভিত্তিক জবাবদিহি জোরদার করা এবং নতুন অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি এবং মোবাইল আর্থিক সেবার স্থানীয় এজেন্টদেরও এ বিষয়ে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উঠে আসে।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমত আরা বলেন, প্রযুক্তি যেমন সুযোগ তৈরি করছে, তেমনি অসচেতন ব্যবহার নতুন ঝুঁকিও তৈরি করছে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে পারলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফ আসিফ রহমান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতার ধরনও বদলেছে। এই বাস্তবতায় সহনশীলতা, পারস্পরিক সম্মান, সঠিক তথ্যপ্রবাহ এবং পরিবারভিত্তিক মূল্যবোধের চর্চা আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, নারী ও পুরুষের সমঅধিকার, আত্মমর্যাদা ও নিরাপদ সহাবস্থানের শিক্ষা ছোটবেলা থেকেই পরিবারে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়, তবে প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতেই হবে। ভুলতথ্য ও অপতথ্য রোধ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ পুলিশের Police Cyber Support for Women সেবার কথাও উল্লেখ করেন। নারী ও কন্যাশিশুরা সাইবার সহিংসতার ঘটনায় সহায়তার জন্য 01320000888 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ([email protected]) ঠিকানায় ই-মেইল করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব