বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্র্যাকের উদ্যোগে

মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ

যশোরের মনিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৭ জন মৎস্য খামারির মধ্যে মোট ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। মৎস্য চাষের মাধ্যমে উপকারভোগীরা যেমন আর্থিকভাবে লাভবান হতে পারবেন, তেমনি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মাছের পোনা পেয়ে উপকারভোগী খামারিরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ জোগাবে।

পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর এরিয়ার সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) উদয় কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) উজ্জ্বল দাসসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীরা।

এ সময় কর্মকর্তারা খামারিদের মাছ চাষের সঠিক পরিচর্যা, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ মৎস্য খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ইউনুস আলী (৪৫)বিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ