শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি। তিনি বলেছেন, ইতালি কখনও কারও কাছে অনুগ্রহ চায় না এবং তিনিও কারও কাছে অনুরোধ করেন না।

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পকে উদ্ধৃত করে ইতালীয় টেলিভিশন চ্যানেল জানায়, মেলোনির সঙ্গে আলাপের প্রসঙ্গে তিনি বলেন, “সে সম্ভবত খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি।”

এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি সত্যিই অবাক হয়েছেন।

তিনি বলেন, “আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। কিন্তু একটি বিষয় তাকে মনে রাখতে হবে—আমি বা ইতালি কখনও কারও কাছে অনুরোধ করি না।”

মেলোনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের মিত্রদের প্রতি ট্রাম্প যে কঠোর ভাষা ব্যবহার করেন, প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের ক্ষেত্রে তাকে ততটা দৃঢ় দেখা যায় না।

এ ঘটনায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মেলোনিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একজন হিসেবে দেখা হতো। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া একমাত্র ইউরোপীয় নেতাও ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুসহ কয়েকটি বিষয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। গত এপ্রিলে ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনি সম্পর্কে বলেন, “আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ইতালির রাজনৈতিক অঙ্গনে মেলোনির প্রতি সমর্থনের ঢল নেমেছে। দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ফোন করে তার প্রতি সমর্থন জানান। সরকার ও বিরোধী দলের নেতারাও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং ভালো বলে দাবিবিস্তারিত পড়ুন

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ প্রায় ৪১ শতাংশ বেড়েছে।বিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তিতে যা আছে
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক
  • ভারতের আপত্তিতে আটকে গেল নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি
  • দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট