রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, ২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, দেশের প্রতিটি স্টেশনে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির শঙ্কা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যেকোনো গোপন মিছিল বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে বিশেষ অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ওবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া ৮০বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে রওনা হয়েছেনবিস্তারিত পড়ুন

  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
  • মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ
  • বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
  • ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব
  • পেনশনব্যবস্থায় সংস্কার : পাঁচ বছর চাকরিতে পেনশনের সুযোগ, বাড়ল সর্বোচ্চ হারও
  • যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত