মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা শহরে লাবসার জমিদার বাড়ীর পুকুর পাড় ভাঙন রোধে সাতক্ষীরা জেলা পরিষদের অধিনে ৬ লক্ষ টাকা ব্যয়ে গাইড ওয়াল নির্মাণ করেছেন। তবে এক মাস না যেতেই সেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং একাংশ হেলে পড়েছে । এ ঘটনায় মসজিদের মুসল্লী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ,গাইড ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও রড-সিমেন্ট কম দেওয়ায় ১মাসের মধ্যেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং কিছু অংশ পুকুরের দিকে হেলে পড়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে রড সিমেন্ট কম দেয়ার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন। সরোজমিনে দেখা যায়,লাবসা জমিদার বাড়ী পুকুরটি ভাঙন দেখা দিয়েছে যে কোন সময় ওয়ালটি পুকুরে পড়ে যেতে পারে। একাধিকবার জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

সাতক্ষীরা জেলা পরিষদ অধিনে সবশেষ ২০২৪-২০২৫ অর্থবছরে ওই অংশে গাইড ওয়াল নির্মাণে ৬ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। সাতক্ষীরা জেলা পরিষদের অধিনে গাইড ওয়াল নির্মাণে দরপত্র আহবান করে। ওয়াল করার কাজটি করে ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ শরিফুল ইসলাম নামে কিন্তু কাজ শেষ হওয়া এক মাস না যেতেই সেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং একাংশ পুকুরের দিকে হেলে পড়েছে গাইড ওয়াল।

স্থানীয় বাসিন্দা দাউত সরদার জানান, পুকুরের ওয়াল করার সময় আমরা অনেকবার ঠিকাদারকে বলছি সিমেন্ট ও রড কম দিয়েন না কিন্তুু আমাদের কোন কথায় কর্ণপাত না করে তড়িগড়ি করে কাজটি শেষ করে চলে যায়। ওয়ালটি এক মাস না যেতেই হেল পড়ছে আমরা এটি পুনরায় সংস্কারের করা দাবি জানায়।

স্থানীয় এক ঠিকাদার বলেন, কাজটি শেষ না হতেই বিল তুলে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান আমরা বছরের পর বছর ধরে কাজ শেষ করেও বিল পাচ্ছি না।

এ বিষয় সাতক্ষীরা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না আপনি আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মেহেদী মাসুদের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, সিডিউল অনুযায়ী কাজ ঠিক হয়েছে। ওয়াল হেলে পড়ছে সেটি আমার দেখার বিষয় না বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে ঠিকাদার মোঃ শরিফুলের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরায় বড় বড় সাংবাদিক আমার বন্ধু। কাজ শেষে বিল উঠে গেছে পরে দেখব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন