মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র্যালি ও বিতর্ক প্রতিযোগিতা


শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: “প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, জলবায়ু সংকটের হবে শেষ” স্লোগানকে সামনে রেখে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান ২০২৬ (সংযুক্ত কারিগরি) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন ‘২৬) সকালে সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত, মৌতলা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ, মৌতলা ইউনিয়ন ছাত্রদল নেতা শেখ মিন্টু।
বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠান এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে মৌতলা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিতর্ক প্রতিযোগিতা ও আললোচনা সভায় মিলিত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন


