বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় তালা বাজার ডাকবাংলার সামনে উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোস্তাক আহমেদ।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, ছাত্রনেতা মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সাংবাদিক আছাদুজ্জামান রাজু, তারিকুল ইসলাম, আব্দুল্লাহ, এস. এম. নাহিদ হাসান, রাব্বি ইমরান, হাফিজুর রহমান, ছাত্রনেতা সোহাগ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তালা উপজেলার বিভিন্ন সড়কে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে, যাতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং তালায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানান তারা। জনস্বার্থে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা মডেল প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন, আমরা বন্ধু ইয়াং ফাইটার্স, গ্রীন ম্যান, অগ্রগামী ফাইটার্স, আলোর দিশারী, জাগরণ বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার