সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা


জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
মেহেদী হাসান বলেন “জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন


