সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা শুধু সরকারের নয়, রাষ্ট্র, সমাজ এবং মানুষের সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তবে এ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর পৃষ্ঠপোষকতার কাঠামো এখনো গড়ে ওঠেনি। এ কারণেই সাংবাদিকতা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে, আর গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

সভা শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি ২০২৫-এর সমাপনী হয়েছে সোমবার। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজিরবিস্তারিত পড়ুন

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুববিস্তারিত পড়ুন

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বেড়েছে
  • হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
  • বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল
  • আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী
  • সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • ৩ শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি