সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম -এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মিয়াওকি বনায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা সরকারি কলেজ, উত্তরণ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরণ।
সাতক্ষীরা সরকারি কলেজের ক্লাইমেট রেজিলিয়েন্স ক্লাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্যাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোছা. নাসরিন আক্তার এবং কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর থিমেটিক লিড তামান্না রহমান, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম এবং উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনিরুদ্দিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর আরিফুর রহমান, নাজমা আক্তার ও ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নগর এলাকায় সবুজায়ন ও মিয়াওকি বনায়নের গুরুত্ব তুলে ধরেন| তারা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের তত্ত্বাবধানে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এটি শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখবে না, বরং শিক্ষার্থীদের জন্য গবেষণা, ব্যবহারিক শিক্ষা এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে হাতে-কলমে শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ