সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় সদর হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতাল সমাজ সেবা কার্যালয় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, মোঃ দ্বিন আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মোঃ আব্দুর রহিম, হাকিম রাজু আহম্মেদ, মোঃ হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ সাইফুল ইসলাম, মোঃ তুহিন আলী, মোস্তফা খাইরুল আকবর, মোঃ মাহবুবর রহমান, শেখ নিজাম উদ্দিন প্রমুখ। রোগী কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর হাসপাতালে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে সেবাসমূহ এর মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তিকৃত গরিব, অসহায় ও অভিভাবকহীন রোগীদের চিকিৎসা স্বার্থে ঔষধ, পথ্য, রক্ত, অপারেশন ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। রোগ নির্ণয়ে হাসপাতালের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। গরিব অসহায় ও দুঃস্থ পরিধেয় বস্ত্র ও শীতবস্ত্র সরবরাহ করা হয়।
অসুস্থ গরীব, অসহায় রোগীদের হাসপাতাল ত্যাগের সময় বাড়ী বা অন্য হাসপাতালে গমন বা স্থানান্তর বাবদ যাতায়াত ভাড়া বা এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, শিশু, প্রতিবন্ধী, হিজড়া ব্যক্তি ও প্রবীণদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার প্রদান।
কাউন্সেলিং এর মাধ্যমে রোগীর মনস্তাত্ত্বিক বিষয় উপলব্ধিসহ সমানুভূতির সাথে আর্থ-সামাজিক সেবা দান, আশ্রয়হীন, ঠিকানাবিহীন ও পরিত্যক্ত শিশু অথবা ব্যক্তির চিকিৎসাসহ প্রযোজ্য ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
রোগীকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদানসহ প্রয়োজনে রোগীর গৃহ পরিদর্শন, ফলোআপ ও পরিবারবর্গের সাথে যোগাযোগপূর্বক পরিবার তথা সমাজে পুনঃএকীকরণে সহায়তা প্রদান।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দান ও সমাজসেবা অধিদফতরাধীন বিভিন্ন চিকিৎসা সহায়তা কর্মসূচির আওতায় সেবা/অনুদান প্রাপ্তিতে সহায়তা করা হয়।
এসময় নতুন সদস্য নেওয়ার ব্যাপারে এবং সাংগঠনিক বিবিধ আলোচনা করা হয়।
রোগী কল্যাণ সমিতির সাধারণ সভার আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয়। মোট আয় ২০২৫৫০১.১২ কুড়ি লক্ষপঁচিশ হাজার পাঁচশত এক টাকা বারো পয়সা।
মোট ব্যয় ১১৫৭০৭৮.৪৭ টাকা এগারো লক্ষ সাতান্ন হাজার আটাত্তর টাকা সাতচল্লিশ পয়সা ধরা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব শারমিন সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম