সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত


সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় সমাবেশে শহীদ জায়েদার স্বামী বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “ভূমিহীনদের অধিকার আদায়ের সংগ্রামে শহীদ জায়েদাসহ ১০ জন শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পাড়, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রতিনিধি গোলাম ফারুক বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী এবং ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক ভূমিহীন মানুষ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম -এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মিয়াওকি বনায়নবিস্তারিত পড়ুন


