সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি ২০২৫-এর সমাপনী হয়েছে সোমবার।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজির হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজের বক্তব্যের শুরুতেই সবাইকে অবাক করেন তিনি। শুরুতেই উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন, নতুন কুঁড়ির সংবাদ যেন লিড নিউজ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই ইভেন্টটা আজকের। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যত নিউজই থাক আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা… আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আগামীকাল লিড করা হয়। এটি আমার অনুরোধ রইলো আপনাদের কাছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি আপনারা কালকের বা রাতের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ অনেক সমস্যায় আছে। আমরা সেটি অস্বীকার করছি না। কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারব।’

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঠের পাশে বসেই বালিকাদের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। ফুটবলের পর বালিকাদের ১০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান