রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম স্বাগত বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, জাতীয় অর্থনীতি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্য থেকে চারজনকে বিশেষ মৎস্য পুরস্কার দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি