রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার


রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২
স্থানীয়রা জানান, গণপতি চক্রবর্তী গত বছরের ৩১ ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসর নেন। তার মেয়ে আগামী চক্রবর্তী চলতি বছর রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেন। আর ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে দিদির সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। ওইদিন রাত থেকে তাদের পরিবারের চারটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার রাতে মোবাইল বন্ধ পেয়ে আমরা রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ছুটে আসি। বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ ছিল এবং ভেতরের সব বৈদ্যুতিক বাতি নেভানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে মরদেহগুলো উদ্ধার করে।’
তিনি বলেন, ‘কারা, কেন, কখন, কীভাবে আমার দিদিসহ তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে, সেটা বুঝতে পারছি না। আমার দিদির স্বামী খুবই ভালো মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না। তারা দাসপাড়া এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।’
গণপতি চক্রবর্তীর ভাতিজি সোমা চক্রবর্তী বলেন, ‘কাকার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে কথা হয়েছিল। শনিবার রাতে খবর পেয়ে এসে দেখি তার মরদেহ। সঙ্গে কাকিমা, বোন ও ভাইয়ের মরদেহও পড়ে আছে। আমার কাকার কোনো শত্রু ছিল না। তিনি স্কুল থেকে অবসর নেওয়ার পর হোমিও চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছিলেন।’
ওসি নাজমুল কাদের বলেন, ‘পুলিশ, সিআইডি ও ডিবি তদন্ত শুরু করেছে। আপাতত আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে বিস্তারিত কিছুই উদঘাটন করতে পারিনি।’
রংপুর মহানগর সিআইডির ইনচার্জ সুবীর চৌধুরী বলেন, ‘চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মা ও মেয়ের মরদেহ সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। সাবেক স্কুলশিক্ষকের মরদেহ পাওয়া গেছে বাড়ির ছাদে এবং তার স্কুলশিক্ষার্থী ছেলের মরদেহ পাওয়া গেছে খাটের নিচে।’
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্তে জানা যাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড়বিস্তারিত পড়ুন


