বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২


ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও ২২ জন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।
শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। এরপর জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
কাছাকাছি অবস্থান করা এমটি আইসোপস নামের একটি বাণিজ্যিক জাহাজকে উদ্ধার অভিযানে যুক্ত করা হয়। পরে রাত ৮টার দিকে দুটি লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়।
নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর তিনটি জাহাজ— বরদ, অনমোল ও বিজিত অভিযানে অংশ নিচ্ছে। আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও অনুসন্ধান অভিযানে যুক্ত করা হয়েছে।
জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের অবস্থান এবং জাহাজটির ডুবে যাওয়ার কারণ জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজেরবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন


