রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হলেও আরও দুই ভারতীয় নাগরিক মাদক রেখে পালিয়ে যান।

ডিএনসি জানায়, শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক হুসাইন আব্দুল কাদের শেখকে (৪৮) গ্রেফতার করা হয়। তার ট্রাভেল ট্রলি ব্যাগে কাপড়ের নিচে কৌশলে লুকানো অবস্থায় ৩ কেজি কুশ জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ও বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ২টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে কুশ জব্দ করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩কেজি কুশ, ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড , একটি মোবাইল ফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ, ৪০০ ভারতীয় রুপি এবং একটি ভারতীয় নির্বাচন কমিশনের পরিচয়পত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ভারতীয় ব্যক্তি বাংলাদেশে কয়েকজনের যোগসাজশে থাকার ব্যবস্থা এবং মাদক চোরাকারবারে সহযোগিতার কথা জানিয়েছেন।

অন্যদিকে, গত ১৮ আগস্ট একই বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করে ডিএনসি। ওই সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা আকাশ দুবাই (২৮) ও আকাশ পান্ডে (৩৪) নামের দুই ভারতীয় নাগরিক দুটি ট্রলি ও ভারতীয় পাসপোর্টের ফটোকপি রেখে পালিয়ে যায়।

পরে ট্রলিগুলো তল্লাশি করে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। পলাতক দুজন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গন্ডালপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে ডিএনসি।

দুই ঘটনায়ই পলাতক ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের উপ-পরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়েছেন।

ডিএনসির তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ৭ কেজি ১৮০ গ্রাম কুশ জব্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজেরবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স