রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে দুজন ভারতীয় এবং সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই দুর্ঘটনার পর থেকেই হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে নানা মহলে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, ভবনটিতে নিরাপত্তার ন্যূনতম কোনো ব্যবস্থাই ছিল না। জনবহুল এলাকার পাঁচতলা ওই ভবনে জরুরি নির্গমনের জন্য ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটিমাত্র লিফট।

পুলিশি তদন্তে আরও জানা গেছে, ভবনটির তিন ও পাঁচতলায় অবস্থিত শিখা ইন হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন মালিক বীরেশ্বর মিত্র। এর মধ্যে হোটেলের একটি অংশ আবু জাফরের কাছে এবং অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে লিজ দেওয়া হয়েছিল।

এ ঘটনায় এর আগে লিজগ্রহীতা আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর লিজগ্রহীতা উমেশ ও জিতেন্দ্র সিংকেও পুলিশ নিবিড় জিজ্ঞাসাবাদ করেছে। অবহেলাজনিত মৃত্যু ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্রবিস্তারিত পড়ুন

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল

গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশের সঙ্গে নদী-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কারিগরিবিস্তারিত পড়ুন

  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের