মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বিভিন্ন সময়ে তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় কথা বলতেন অভিযুক্ত কর্মকর্তা। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগও নেওয়া হয় বলে অভিযোগ তার।

মরিয়ম আক্তার নামের ওই সাবেক কর্মী গত ২৪ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে ডিএসইর মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও এজিএম মো. নাসির উদ্দিন রেজাকে।

খিলক্ষেত থানার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মামলার অভিযোগ হলো শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা। এতে ঘটনাস্থল হিসেবে খিলক্ষেতের নিকুঞ্জ-২-এর ডিএসই টাওয়ারের লিফটের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে মরিয়ম আক্তার বলেন, তিনি প্রায় ১৬ বছর ডিএসইর নিকুঞ্জ-২ শাখায় চাকরি করেছেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই সন্তান নিয়ে চাকরির আয়ের ওপর নির্ভর করে পরিবারের ব্যয় নির্বাহ করছিলেন তিনি।

অভিযোগে মরিয়ম বলেন, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাসির উদ্দিন বিভিন্ন সময়ে তাঁকে প্রেমের প্রস্তাব দিতেন। তিনি রাজি না হওয়ায় ২০১৮ সাল থেকে ওই কর্মকর্তা তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। চাকরিতে থাকা অবস্থায় তাকে মুঠোফোনে ফোন ও এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগও করেন তিনি।

মরিয়মের অভিযোগ, একপর্যায়ে নাসির উদ্দিন মতিঝিল অফিসে কর্মরত থাকার সময় তাকে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি তিনি ডিএসইর বিভাগীয় ইনচার্জ শফিকুর রহমান এবং মনিটরিং, কমপ্লায়েন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকর্মী সুম্মিতা রানী সাহাকে জানান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিচার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ডিএসইর কার্যালয় মতিঝিল থেকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় স্থানান্তরিত হয়। এরপর নাসির উদ্দিন তাঁর প্রতি আরও ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তালিকায় নাম দেন। পরে তিনি চাকরি থেকে অব্যাহতি পান বলে অভিযোগ করেন মরিয়ম।

মামলার এজাহারে সর্বশেষ ঘটনার তারিখ হিসেবে ১ এপ্রিল ২০২৬-এর কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর সাড়ে ১টার দিকে নিকুঞ্জ-২-এর রোড ২১-এর ডিএসই টাওয়ারের লিফটে নাসির উদ্দিন তাঁকে দেখে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এরপর তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। মরিয়ম চিৎকার করলে আশপাশের অফিসের লোকজন এগিয়ে আসেন। তখন নাসির উদ্দিন সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী বলেন, ঘটনার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা স্বাভাবিক হয়ে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে থানায় অভিযোগ করেন। এ কারণে অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত মো. নাসির উদ্দিন রেজার ফোন দিলে তিনি সোনালী নিউজকে বলেন, এই আমি কথা বলবো না। এটা অফিসিয়াল বিষয় আমাদের পিআরও বা সংশ্লিষ্ট আইনজীজী কথা বলবেন। প্রতিবেদক জানতে চায় যেহেতু মামলা আপনাকে কেন্দ্রীক তাহলে আপনার বক্তব্য তো জানা দরকার, এরপর তিনি ফোন কেটে দেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বানবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১১২ কর্মী
  • বাল্যবিবাহ রোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ছে
  • ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর, গ্রিডে সরবরাহ বন্ধ
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা
  • সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
  • মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা