মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে কলারোয়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কলারোয়া পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে যুবদল তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি উত্তরণের জন্য যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লায় শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে।

উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সোহেল রানা, রুহুল আমিন খোকন, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, চন্দনপুর যুবদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব শফিউল আলম, যুবদল নেতা শাফিজুল ইসলাম, আকতারুজ্জামান আকতার, শহিদুল ইসলাম, আশরাফুজ্জামান বাবু, হেলাতলা ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম