মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ


সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক যুবকের পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বকোটা গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্বকোটা গ্রামের এমদাদুলের মাছের ঘেরে অভিযুক্তরা মাছ ধরার জন্য জাল পাতছিলেন। বিষয়টি দেখতে পেয়ে এমদাদুলের বাবা হযরত আলী (৬২) সেখানে গিয়ে ঘেরে জাল পাতার কারণ জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা হযরত আলীকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গালিগালাজ করতে নিষেধ করায় একপর্যায়ে তৃতীয় অভিযুক্ত মো. ওবায়দুলের নির্দেশে প্রথম অভিযুক্ত মো. অহেদুজ্জামান ধারালো দা দিয়ে হযরত আলীর মাথায় কোপ দেন। এতে তাঁর মাথার দুই পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়।
বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ছেলে একরামুল (৩২)-কেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর মাথায় কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে মারধরের একপর্যায়ে একরামুলের পকেটে থাকা ১০ হাজার টাকা দ্বিতীয় অভিযুক্ত রাশেদুজ্জামান নাসিম নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।
হযরত আলীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে এমদাদুল ঘটনাস্থলে গিয়ে আহত বাবা ও ভাইকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। তাঁরা সেখানে চিকিৎসা নেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এমদাদুল বাদী হয়ে মো. অহেদুজ্জামান (৩৭), রাশেদুজ্জামান নাসিম (২৩) ও মো. ওবায়দুল (৪৫)-এর নাম উল্লেখ করে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করেছে। মামলার পর অভিযুক্তরা এখনো অধরা রয়েছেন বলে জানা গেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন


