বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP Bangladesh)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, পৌরসভা সহকারী প্রকৌশলী (সিভিল), মো. শহিদুল ইসলাম।

এসময় স্কুল ও মাদ্রাসার শিক্ষক, অভিবাভক এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

ইউএনও আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষক সমাজ সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার বিশেষত ছাত্র ছাত্রীদের পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে।’

তিনি সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ায় ওসাপ বাংলাদেশকে ধন্যবাদ দেন এবং শিক্ষক, ছাত্র ছাত্রীদের ওয়াটার পয়েন্ট এর রক্ষণাবেক্ষণ এর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে মোট ৮টি সুপেয় পানির ওয়াটার পয়েন্টের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ