মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহ , ইমরুল মাহমুদ মিনহাজ, মো. ইব্রাহিম হোসেন,আবু তাহের, আব্দুর রউফ, শিবপুর ইউনিয়ন সভাপতি মাসুম মোল্লা ও সেক্রেটারি আব্দুল্লাহ ভুঁইয়া, আঁগরদাড়ি ইউনিয়নের সেক্রেটারি আলামিন মিঠু, ঝাউডাঙ্গা ইউনিয়নের সভাপতি মোঃ আফছার আলী মন্ডন,ধুলিহর ইউনিয়নের আহবায়ক আব্দুর রউফসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান। এতে সদর উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতাবিস্তারিত পড়ুন

নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চবিস্তারিত পড়ুন

  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!