তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ


সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ইউনিয়নবাসীকে সেবা দিতে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালীপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন তাঁর অন্যতম অগ্রাধিকার। এসব অপরাধ প্রতিরোধে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। পাশাপাশি ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে ধানদিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিকবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন


