রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক


রাজধানীর রাজপথ দখল করে কোথাও হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তবে নিয়ম মেনে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ফুটপাত পরিষ্কার রাখার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিতে হবে বলে উল্লেখ করেন প্রশাসক।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে কাজ চলছে। অন্যদিকে, নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ সেখানে চলাচলে ভোগান্তিতে পড়ছেন। এ কারণে অনেকেই ওই এলাকায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। পরিস্থিতি পরিবর্তনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, রাজপথে কোথাও হকার বসতে পারবেন না। নির্ধারিত নিয়ম সবাইকে মেনে চলতে হবে। তবে নিয়ম-নীতির আওতায় ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হলে সংশ্লিষ্টদের সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।
নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব সিটি করপোরেশনের উল্লেখ করে প্রশাসক বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা দেওয়া তাদের দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো অবহেলা বা সমস্যা থাকলে তা জানাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
একই অনুষ্ঠানে রাজধানীর সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি ও নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কোন এলাকার সড়ক বেশি গুরুত্বপূর্ণ বা কোথায় উন্নয়ন প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ব্যক্তি বা এলাকার পরিচয় নয়, বরং প্রয়োজন ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
বিভিন্ন ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করা হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশন সমস্যা সমাধানে কাজ করছে, তবে তা এখনো পর্যাপ্ত নয়। কাজের গতি ও পরিধি বাড়ানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা কর্তৃপক্ষ অবগত রয়েছে।
রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা
সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষবিস্তারিত পড়ুন

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র্যালি করবেবিস্তারিত পড়ুন


