শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ


পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের সদস্যদের জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুদবার সকাল ৯:০০ টায় (২৮ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ১৮ জন সদস্য জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: গোলাম মোস্তফা, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।
ইউপি সদস্য বলেন, আমরা গাবুরাবাসী গাবুরা ইউনিয়নে আইলার পর থেকে বহু বেসরকারি সংস্থার কাজ দেখেছি। কিন্তু বর্তমানে ফেইথ ইন এ্যাকশনের কাজ অন্য সংস্থার চেয়ে আলাদা। হাঁস-মুরগি পালন বিষয়ে দক্ষতা উন্নয়নে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সেখান থেকে শিখে বাড়িতে হাঁস-মুরগির ছোট খামার গড়ে তোলা সম্ভব। নিজেদের জীবন-জীবিকার উন্নয়ন করা সম্ভব।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন


