কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন


“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation–TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (WSUP Bangladesh)-এর আয়োজনে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে আলোচনা সভা, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী, সচেতনতামূলক র্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক জনাব আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “সঠিক নিয়মে হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”তিনি বিদ্যালয়ে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করায় ওসাপ (WSUP)- বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ওয়াটার পয়েন্টের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী অফিসার জনাব তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন


